ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের পার্টিতে কী হয়েছিল?

Link Copied!

বিনোদন ডেস্ক: তাদের কাজ অন্যদের বিনোদন জোগানো। কিন্তু কাজের ফাঁকে নিজেদের চাঙ্গা করতে প্রায়ই পার্টিতে হাজির হন বলিউড তারকারা— এ কথা সবারই জানা।
কিন্তু নির্মাতা করন জোহরের পার্টির একটি ভিডিও নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। সাধারণত করনের আমন্ত্রণ ফেলে দেন না বলি তারকারা। সম্প্রতি তার আমন্ত্রণে পার্টিতে হাজির হয়েছিলেন— দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরাসহ অনেক তারকা। এমনকি এই পার্টিতে বরুণের প্রেমিকা নাতাশা দালাল ও শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুতও ছিলেন।
পার্টির একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেন করন। কিন্তু পোস্ট হওয়ার পর থেকেই ভিডিও নিয়ে তৈরি হয় বিতর্ক। অনেকেই ধারণা করছেন— করনের ওই পার্টিতে গিয়ে মাদকের নেশায় বুঁদ হয়ে ছিলেন বলিউড তারকারা। এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিওটি পোস্ট করে ভারতের শিরোমণি আকালি দলের বিধায়ক মাজিন্দার সিরসাও একই অভিযোগ করেছেন।
তবে সিরসার এই অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা দাবি করেছেন, করনের সেই পার্টিতে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। এবং তারকারা কেউ-ই মাদক গ্রহণ করেননি। এছাড়া মাজিন্দার সিরসাকে এই ধরনের গুজব ছড়ানোর জন্য ক্ষমা চাইতে বলেছেন তিনি।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্ক থেমে নেই। অনেকেই তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। আবার অনেকে তারকাদের পক্ষ নিয়ে কথাও বলছেন।