ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হওয়ার গুঞ্জনে আনুশকার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন। এরপর থেকেই বিভিন্ন সময় এ অভিনেতীর মা হওয়ার গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়েছে।
সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে এ নিয়ে কথা বলেছেন আনুশকা শর্মা। এ অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রীর বিয়ে হলেই পরবর্তী সময়ে যে প্রসঙ্গ আসে তা হলো— সে অন্তঃসত্ত্বা কি না? ডেটিং করার সময় প্রশ্ন আসে, বিয়ে করবে কি না? এটা খুবই দুঃখজনক। সবাইকে নিজের মতো করে চলতে দেয়া উচিৎ। সময়ের আগেই সেটি নিয়ে আলোচনার প্রয়োজন কি? তারপর একজনকে এমন পরিস্থিতে ফেলে দেয়া হয় যেখানে তাদের শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হতে হয়। এ ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলতে আমার সবচেয়ে বিরক্ত লাগে। আমার কি কথা বলার প্রয়োজন আছে? না, কিন্তু তারপর এমন পরিস্থিতি তৈরি হয়।’
তিনি আরো বলেন, ‘যে কোনো অভিনেত্রী, যার বিয়ে হয়েছে— সবার বিষয়ে তারা এরকম কিছু কথা বলে। কেউ একজন ঢিলা পোশাক পরেছেন । কারণ এটি ট্রেন্ডি। কিন্তু তারা বলবে, অন্তঃসত্ত্বা। অনেকটা আপনার মাথার উপর বানর বসে থাকার মতো। এটির কিছু করতে পারবেন না। শুধু এড়িয়ে যেতে হবে।’
আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো। সিনেমাটির পর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি এ অভিনেত্রী। এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘জিরো সিনেমার পর দুই মাস ছুটি কাটাতে চেয়েছিলাম। বিয়ের পর থেকে শুধু ছুটাছুটি করছি। সুই ধাগা সিনেমার সেটে গিয়েছি, পরবর্তীতে জিরো সিনেমা করেছি। পর পর কাজ করেই চলেছি। যখনই সময় পেয়েছি বিরাটের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু মনে হয়েছে অনেক কাজ করেছি।
দুই মাস ছুটি খুব প্রয়োজন ছিল। আমার টিমকেও জানিয়ে দিয়েছি, এই সময়টাতে চিত্রনাট্যও পড়ব না। সৃজনশীল ব্যক্তিদের ছুটি কাটানোটা খুব প্রয়োজন। কিন্তু কোনো না কোনো কারণে নেয়া হয়ে ওঠে না। অবশ্যই একটা চাপ কাজ করে। সবসময় জানতে চাওয়া হয়— কোনো সিনেমায় অভিনয় করছি কি না?’