ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২৩ বিশ্বকাপে ৩২ দল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বর্তমানে নারী বিশ্বকাপ হয় ২৪ দল নিয়ে। তবে ২০২৩ বিশ্বকাপে বাড়ছে দল সংখ্যা। আরো ৮টি দল বাড়িয়ে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের নবম আসর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কাউন্সিল শেষে ফিফা এক বার্তায় জানিয়েছে, ‘নারী বিশ্বকাপের ২৪ দল থেকে ৩২ দলের প্রস্তাব সর্বসম্মতিক্রমে ফিফার কাউন্সিলে পাস হয়েছে। যা ২০২৩ বিশ্বকাপ থেকেই কার্যকর হবে।’
১৯৯১ সালে ১২ দল নিয়ে শুরু হয়েছিল নারী বিশ্বকাপ। ১৯৯৯ সালে সেটা বেড়ে হয় ১৬ দলের। আর ২০১৫ সালে হয় ২৪ দল। এবার হতে যাচ্ছে ৩২ দল।
অন্যদিকে ১৯৩০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পুরুষদের বিশ্বকাপে ১৩ থেকে ১৬ দল অংশ নিয়ে আসছিল। ১৯৮২ সাল থেকে সেটা বেড়ে হয় ২৪ দলের। আর ১৯৯৪ সালে হয় ৩২ দল। অবশ্য ২০২২ সালেই ফিফা চেষ্টা করেছিল ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে দল সংখ্যা হবে ৪৮।
২০২৩ নারী বিশ্বকাপ আয়োজনের জন্য ৯টি দেশ আগ্রহ দেখিয়েছে। ৪ অক্টোবরের মধ্যে তারা আনুষ্ঠানিক বিট করবে। দেশগুলো হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। অবশ্য দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া যৌথভাবে বিট করতে পারে।
২০২২ পুরুষ বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর পাশাপাশি ২০২৩ নারী বিশ্বকাপেরও প্রাইজমানি বাড়ছে। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৪৪০ মিলিয়ন ডলার। আর ২০২৩ নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করে ৬০ মিলিয়ন ডলার করা হয়েছে।