ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের প্রশ্নের উত্তর দেননি সাইফ

Link Copied!

বিনোদন ডেস্ক: সাইফ আলী খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’। সিরিজটির প্রথম সিজন প্রচারের পর বেশ সাড়া ফেলে। খুব শিগগির প্রচার হবে এর দ্বিতীয় সিজন।
এদিকে ওয়েব সিরিজটি নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি অভিনেতা আমির খানেরও তৈরি হয়েছে কৌতূহল। এমনকি নিজের কৌতূহল দমাতে না পেরে সাইফকে এ বিষয়ে প্রশ্নও করেছেন আমির। যদিও প্রশ্নের কোনো উত্তর দেননি সাইফ।
এ প্রসঙ্গে সাইফ আলী খান এক সাক্ষাৎকারে বলেন, “বিশ্বাস করবেন না, আমির আমাকে মেসেজ পাঠিয়েছে। সে আমার কাছে এমন একজন ব্যক্তি— সিনেমার ক্ষেত্রে যার পরামর্শ আমি খুবই সম্মান করি এবং যাকে আমি অনুসরণ করি। সে লিখেছিল, ‘তোমার সঙ্গে কথা বলতে চাই।’ সুতরাং আমি তাকে ফোন করি। সে জানতে চাইছিল, ‘ত্রিবেদী কে? সে কি মারা গেছে, তার সঙ্গে কী হয়েছে?’ সে এই প্রশ্নগুলো করেছে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি।”
মুম্বাইয়ের অপরাধ জগত নিয়ে নির্মিত ‘স্যাকরেড গেমস’ সিরিজটি। সাইফ, নওয়াজউদ্দিন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— কালকি কোচলিন, পঙ্কজ ত্রিপাঠি, রণবীর শোরে, সুরভিন চাওয়া, লুক কেনি এবং যতীন সারনা প্রমুখ। আগামী ১৫ আগস্ট থেকে নেটফ্লিক্সে সিরিজটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হবে।