ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলি ড্যান্স শিখছেন শাহরুখ কন্যা

Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড কিং শাহরুখ খান। তার মেয়ে সুহানা খানের বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন ধরেই বলিপাড়ায় কানাঘুষা চলছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, বলিউডে অভিষেকের প্রস্তুতিটা বেশ জোরেশোরেই সারছেন সুহানা খান। ইতোমধ্যে মঞ্চ নাটকে তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এ জন্য পুরস্কারও জিতেছেন। এবার নাচের দক্ষতা বাড়াতে বেলি ড্যান্স শিখছেন শাহরুখ কন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিতে সুহানাকে নাচের প্রশিক্ষক সানজানা মুথ্রেজার সঙ্গে দেখা গেছে। এর আগে সানায়া কাপুর ও জানভি কাপুরকে নাচের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে সানজানা ক্যাপশনে লিখেছেন, ‘সুহানা খানকে প্রশিক্ষণ দিচ্ছি। সে খুবই আন্তরিক এবং নাচেও খুব সুন্দর।’
অভিনয়ের প্রতি সুহানার ভালোবাসার কথা অনেকদিন থেকেই বলে আসছেন শাহরুখ। তবে এ অভিনেতা চান, পড়ালেখা শেষ করে তবেই অন্য কিছু করুক তার সন্তানরা। এদিকে সম্প্রতি লেখাপড়ার পাট চুকিয়ে ভারতে ফিরেছেন সুহানা। তাই তার সিনেমায় অভিনয়ের বিষয়ে আবারো নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।