ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার টটেনহামের কাছে হারল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। জিনেদিন জিদানের দল সঙ্গী করেছে আরেকটি হার। অডি কাপের সেমিফাইনালে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহাম।
জার্মানির মিউনিখে মঙ্গলবার ম্যাচের ২২ মিনিটে টটেনহামের জয়সূচক একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
বুধবার ফাইনালে স্বাগতিক দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে টটেনহাম। আরেক সেমিফাইনালে বায়ার্ন থমাস মুলারের হ্যাটট্রিকে তুরস্কের ক্লাব ফেনারবাখকে হারায় ৬-১ গোলে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে রিয়াল ও ফেনারবাখ।
প্রাক-মৌসুমে এর আগে যুক্তরাষ্ট্র সফরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে তিন ম্যাচের দুটিতেই হারে রিয়াল। বায়ার্নের কাছে ৩-১ ও নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারে ৭-১ গোলে। মাঝে টাইব্রেকারে জেতে শুধু আর্সেনালের সঙ্গে।