ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির ভর্তি পরীক্ষার মানবন্ঠন ও আবেদন প্রক্রিয়া

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবন্ঠন ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতি ইউনিটে ২ শিফটে ২৫হাজার ভর্তিচ্ছু ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পরিবর্তন হচ্ছে না পরীক্ষা পদ্ধতির, গতবছরের ন্যায় লিখিত পদ্ধতিতেই হবে ভর্তি পরীক্ষা।
মঙ্গলবার (৩০ জুলাই) রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান সাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এবছরও তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-১ এ বিজ্ঞান শাখা, ইউনিট-২ এ মানবিক শাখা, ইউনিট-৩ এ বাণিজ্যশাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
ইউনিট-১ এ বিজ্ঞান শাখার পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শনিবার ১ম শিফটে সকাল ১০টা থেকে ১১.৩০ ও ২য় শিফটে দুপুর ৩.০০টা থেকে ৪.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিট-২ এ মানবিক শাখার পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার ১ম শিফটে সকাল ১০টা থেকে ১১.৩০ ও ২য় শিফটে দুপুর ৩.০০টা থেকে ৪.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিট-৩ এ বাণিজ্যশাখার পরীক্ষা ২১ সেপ্টেম্বর শনিবার ১ম শিফটে সকাল ১০টা থেকে ১১.৩০ ও ২য় শিফটে দুপুর ৩.০০টা থেকে ৪.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রাথমিক আবেদনের সুযোগ থাকছে আগামী ১ আগস্ট বেলা ১২.০০ থেকে ২০ আগস্ট রাত ১২.০০ পর্যন্ত। http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info যেকোনো একটি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।