ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেজিএফ-টু সিনেমায় ‘আধীরা’ সঞ্জয়

Link Copied!

বিনোদন ডেস্ক: গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে এলো ঘোষণা। কেজিএফ-চ্যাপটার টু বা কেজিএফ- টু সিনেমায় আধীরা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে।
আজ সোমবার সঞ্জয় দত্তের জন্মদিন। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে কেজিএফ-টু সিনেমায় সঞ্জয়ের লুক প্রকাশ করেছেন নির্মাতা ফারহান আখতার। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিবেশন করছে তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
ছবির ক্যাপশনে ফারহান লিখেছেন, আমার মনে আছে, ছোটবেলায় তার রকি সিনেমার শুটিং করতে দেখেছিলাম। এর অনেক পর অবশেষে আমরা বিশেষ কিছুতে একসঙ্গে কাজ করতে চলেছি। কেজিএফ-চ্যাপটার টুতে আধীরা লুকে আপনাদের সামনে সঞ্জয় দত্ত। পাশাপাশি তাকে জন্মদিনের শুভেচ্ছা।
এর আগে সঞ্জয়ের অভিনয় প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছিলেন, ‘তিনি কেজিএফ: চ্যাপটার ওয়ান সিনেমাটিতে অভিনয় করেননি কারণ এটি একটি আঞ্চলিক সিনেমা। আর এর নায়ক যশ কর্নাটকের বাইরে খুব বেশি পরিচিত না। এখন চ্যাপটার ওয়ান ব্লকবাস্টার হওয়ার পর যশ পুরো দেশজুড়ে পরিচিত। অন্যদিকে কেজিএফ ফ্র্যাঞ্চাইজিও সঞ্জয়ের কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে।’
অভিনেতা যশ বলেছিলেন, ‘আমরা তাকে কেজিএফ: চ্যাপটার ওয়ান সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত শিডিউল ছিল না, এজন্য তিনি তা গ্রহণ করেননি। কিন্তু হ্যাঁ, আমরা তাকে কেজিএফ টু সিনেমার জন্যও প্রস্তাব দিয়েছি।’
গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায় কেজিএফ-চ্যাপটার ওয়ান। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে সিনেমাটি। পাশাপাশি বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।