ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের ‘সানডে সাসপেন্স’

Link Copied!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন অভিনয়শিল্পী জোভান, অর্ষা ও তাসনুভা। ঈদুল আজহার নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত তারা। তারই ধারাবাহিকতায় ‘সানডে সাসপেন্স’ নাটকে অভিনয় করলেন এই তিন তারকা।
শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, প্রতি রোববার নতুন চমকের মুখোমুখি দাঁড়ায় জোভান। কেউ তার জীবনকে তছনছ করার খেলায় মেতেছে। অচেনা অপশক্তির বিরুদ্ধে অভিনব ছক সাজায় জোভান। একের পর এক চমকপ্রদ ঘটনাকে নিয়ে যায় অনিবার্য নিয়তির নির্মমতার দিকে, যা শেষ দৃশ্য দেখার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারবে না।
নাটকটিতে নাগরিক জীবনের জটিলতার চিত্র স্যাটায়ার ও থ্রিলারের আবহে দেখানোর পাশাপাশি একটি মানবিক সচেতনতামূলক বার্তা দেয়া হয়েছে বলেও জানান এই নির্মাতা।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার সপ্তম দিন সন্ধ্যা ৬টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে।