ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পকেটমার জাহারা মিতু!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্রেও নাম লেখিয়েছেন। তিনি এখন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত।
রাহাত মাহমুদের পরিচালনায় ‘পিক পকেট’ নাটকে জাহারা মিতুর বিপরীতে অভিনয় করছেন জোভান। বুধবার রাজধারীর বসিলাতে এর দৃশ্যধারণ করা হয়। এতে তাকে পকেটমারের চরিত্রে দেখা যাবে। এজন্য জাহারা মিতুকে সাজতে হয়েছে ভিন্ন রূপে। পরনে শার্ট-প্যান্ট। মাথায় নীল ক্যাপ। মুখভর্তি গোঁফ-দাড়ি!
এ প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘পিক পকেট’ এ আমার চরিত্রটি অনেক চমৎকার। এতে আমি ও জোভান দুজনই পকেটমারের চরিত্রে অভিনয় করছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
টিকলি মাহমুদের লেখা এ নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।