ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে উইন্ডিজ ওয়ানডে দলে গেইল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় বলার কথা ছিল ক্রিস গেইলের। তবে ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন সময়েই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন ওয়েস্ট ইন্ডিজ এ তারকা। আসর শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা জানিয়েছিলেন বাঁহাতি এ ওপেনার।
এবারের বিশ্বকাপটি মোটেও ভালো কাটেনি গেইলের। পুরো আসরে নিজের ছায়া হয়ে ছিলেন ক্যারিবীয় এ তারকা। তবে ফর্মে না থাকলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন তিনি। গেইলকে নিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে ফিরেছেন জন ক্যাম্পবেল, রোস্টন চেজ ও কিমো পল। আন্দ্রে রাসেলকে ওয়ানডে সিরিজের দলে রাখেননি নির্বাচকরা। তবে ফিটনেস প্রমান করতে পারলে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। এছাড়া ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো, ব্যাটসম্যান সুনিল আমব্রিস, অফ স্পিনার অ্যাশলি নার্স ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে আগামী ৮ আগস্ট গায়ানায় ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, সাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেইস, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস, কেমার রোচ।