ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের হার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের পেতে হয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। বুধবার উস্টার কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিং করে ভারতীয় যুবারা ৫ উইকেটে ২৬৪ রান তোলে। জবাবে ৪৭.১ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানের বেশি করতে পারেনি আকবর আলীর দল।
ইংল্যান্ড ম্যাচের মতো ভারতের বিপক্ষেও বোলাররা ছিলেন দারুণ। ভারতের অধিনায়ক প্রিয়ম গার্গ ও ওপেনার ভুপেন্দ্র জয়সাল বাদে কোনো ব্যাটসম্যানকে থিতু হতে দেয়নি বোলাররা। প্রিয়ম শেষ পর্যন্ত ক্রিজে থেকে ১০০ রানে অপরাজিত থাকেন। ৯৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজান শতরানের ইনিংসটি। ওপেনার জয়সাল ৯০ বলে করেন ৬৩ রান। উইকেট রক্ষক ব্যাটসম্যান শেষ দিকে নেমে ৩৪ রান যোগ করে দলের প্রয়োজন মেটান।
স্পিনার মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন তানজিব হাসান সাকিব, শামীম হোসেন ও রকিবুল হাসান।
লক্ষ্য নাগালেই ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতে দ্রুত উইকেট হারানোয় ব্যাকফুটে চলে যায় যুবারা। ৭৯ রান তুলতেই বাংলাদেশের ৫ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এর মধ্যে ওপেনার তানজিদ একাই করেন ৪৪ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
ষষ্ঠ উইকেটে শামীম হোসেন ও আকবর আলী ৯৮ রানের জুটি গড়েন। তাদের জুটিতে বাংলাদেশ ম্যাচে ফিরলেও লক্ষ্য তাড়ায় যেই গতিতে রান তোলার দরকার ছিল তা হয়নি। ফলে ম্যাচ থেকে দূরে সরে যেতে থাকে বাংলাদেশ। শামীম ৪৬, আকবর ৫৬ রান করেন। মৃতুঞ্জয় ২৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে আশার আলোর দেখিয়েছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন কার্তিক তেয়াগি। ২২৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট নেন কার্তিক তেয়াগি। ৩টি উইকেট পেয়েছেন শুভহান হজ।
২৭ জুলাই বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষেই।