ঢাকাWednesday , 24 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিঙ্গার পর বিদায় বললেন কুলাসেকারা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। তার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লঙ্কান আরেক পেসার নুয়ান কুলাসেকারা।
শুক্রবার শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে মালিঙ্গা অবসরের সুযোগ পেলেও কুলাসেকারা সে সুযোগ পাচ্ছেন না। তাই বিদায়ী ম্যাচ খেলা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে কুলাসেকারাকে।
হাম্বানটোটায় ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সবশেষ ওয়ানডে ম্যাচে খেলেছেন কুলাসেকারা। বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে খেলার অনুরোধ করলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এর কারণ দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। আর এ ক্ষোভ থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ এ উইকেট শিকারি। খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফারনান্ডো জানিয়েছেন, এ জন্য তৃতীয় ম্যাচটি তাকে উৎসর্গ করা হবে।
২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য কুলাসেকারা এবারের বিশ্বকাপ দলেও জায়গা পাননি। এমনকি গত বছরের মার্চ থেকে বড় পর্যায়ে কোনও ধরনের ক্রিকেটও খেলেননি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার এ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
দেশের জার্সিতে ১৮৪টি ওয়ানডেতে ১৯৯টি উইকেট রয়েছে কুলাসেকারার। ইকোনমিও ৪.৯০। এছাড়া ৫৮ টি-টোয়েন্টিতে ৬৬টি উইকেট নিয়ে মালিঙ্গার পরের অবস্থানে রয়েছেন তিনি। ২০১৬ সালে টেস্ট থেকে অবসরের আগে এই ফরম্যাটে ২১ ম্যাচ খেলেছেন তিনি।