ঢাকাTuesday , 23 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের গুঞ্জনে রাশমিকার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গুঞ্জন উঠেছে, সহশিল্পী বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি তার অভিনীত সিনেমার প্রচারে গিয়ে প্রেমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী।
এ সময় রাশমিকা জানান, ব্যক্তিগত জীবনের এসব বিষয়ের ব্যাখ্যা করবেন না তিনি।
তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ? এমন প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘মানুষটিকে আকর্ষণীয় হতে হবে। সে সবসময় আমাকে নিয়ে ভাববে, রোমান্স করার জন্য পাগল হয়ে থাকবে। আমার কাছে বয়সের ব্যবধান কোনো বিষয় না। কিন্তু মানুষটি রোমান্স ও ভালোবাসায় পারদর্শী না হলে তা হবে হতাশাজনক।’
২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাশমিকা মান্দানা। এ পর্যন্ত কন্নড় ও তেলেগু ভাষার সাতটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে কন্নড়, তামিল ও তেলেগু ভাষার আরো চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা।