স্পোর্টস ডেস্ক : ২০১৯-২০ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে যোগ দিচ্ছেন দানি সেবায়োস। তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য রিয়ালের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
২০১৭ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন সেবায়োস। ২২ বছর বয়সি মিডফিল্ডার এরপর রিয়ালের হয়ে খেলেছেন ৫৬ ম্যাচ।
এবারের গ্রীষ্মের শুরু থেকেই তার আর্সেনাল কিংবা টটেনহামে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তার ঠিকানাটা হতে যাচ্ছে এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটিতে।
প্রাক্তন এই রিয়াল বেতিস খেলোয়াড় আর্সেনাল ছেড়ে জুভেন্টাসে চলে যাওয়া অ্যারন রামসের শূন্যস্থান পূরণ করবেন বলে আশা করা হচ্ছে।
সেবায়োসের পাশাপাশি সেইন্ট-এতিনের ১৮ বছর বয়সি সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবাকেও দলে ভেড়াতে যাচ্ছে আর্সেনাল।

