ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দোটানায়’ সজল-শখ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী আনিকা কবির শখ। এরই মধ্যে বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। এবার ‘দোটানায়’ শিরোনামে একটি নাটকে অভিনয় করবেন তারা। এটি পরিচালনা করবেন আকাশ নিবির।
মাহতাব হোসেনের গল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন শামীমুল ইসলাম শামীম। আগামী ঈদুল আজহায় নাটকটি বেসরকারি টেলিভিশন একুশে টিভির ঈদ আয়োজনে দেখা যাবে। নাটকটিতে একটি রোমান্টিক গানও ব্যবহার করা হবে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।
সম্প্রতি ঘটে যাওয়া বরগুনার রিফাত হত্যার আলোচিত ঘটনার আদলে নির্মিত হতে যাচ্ছে নাটকটি। পুরো ঘটনা দেখা না গেলেও কিছু নির্মম সত্য কাহিনি দেখতে পাবেন দর্শক। এমনটাই জানিয়েছেন তরুণ নাট্যনির্মাতা আকাশ নিবির।
আগামী ২৭ জুলাই থেকে ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে। এ নাটক প্রসঙ্গে সজল বলেন, ‘চমৎকার একটি গল্প। নির্মম কিছু সত্য মানুষ দেখতে পাবেন। যোগ করা হয়েছে, ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র। আশা করি, দর্শকের মনে দাগ কাটবে।’
পরিচালক আকাশ নিবির বলেন, ‘‘বরগুনার আলোচিত হত্যার আদলেই নির্মাণ করা হচ্ছে ‘দোটানায়’। আশা করি, দর্শকের চাহিদার খোরাক হবে। এছাড়া এর একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।’’