ঢাকাSaturday , 20 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগ্নতার দায়ে অমলার বিরুদ্ধে থানায় অভিযোগ

Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমলা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রিয়া রাজেশ্বরী নামে এক রাজনীতিবিদ এ অভিযোগ দায়ের করেছেন।
অমলা অভিনীত তামিল ভাষার ‘আদাই’ সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচার করছেন নায়িকা। কিন্তু রাজনীতিবিদ প্রিয়া রাজেশ্বরীর অভিযোগ— সিনেমাটির প্রচারে রাজ্যে ভুল সংস্কৃতির প্রচার করছেন অমলা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রিয়া আরো জানিয়েছেন, সিনেমাটির টিজারে নগ্ন শরীরে হাজির হয়েছেন অমলা। সিনেমাটিতে এ অভিনেত্রীর নগ্ন দৃশ্য তরুণদের প্রভাবিত করতে পারে এবং এতে করে ধর্ষণের সংস্কৃতি প্রচার হচ্ছে। নগ্নতা ছড়ানোর দায়ে পুলিশ অমলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সিনেমাটির প্রচারে নগ্ন দৃশ্য প্রদর্শন না করার জন্য ইতোমধ্যে পুলিশ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ যুক্ত সার্টিফিকেট দিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রত্না কুমার। প্রযোজনা করেছেন বিজি সুব্রমনিয়ান।