ঢাকাSaturday , 20 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেজর লিগ সকারে ইব্রার দ্বিতীয় হ্যাটট্রিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বয়স হয়ে গেছে ৩৭। তবে জ্লাতান ইব্রাহিমোভিচ যে এখনো ফুরিয়ে যাননি, তা আরো একবার দেখালেন।
মেজর লিগ সকারে শুক্রবার রাতে হ্যাটট্রিক করেছেন সুইডিশ তারকা। তার তিন গোলে লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এলএ গ্যালাক্সি।
মেজর লিগ সকারে এটি ইব্রার দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন গত মৌসুমে ওরলান্ডো সিটির বিপক্ষে।
ম্যাচের ৮, ৫৬ ও ৭০ মিনিটে গোল তিনটি করেন ইব্রা। ১৬ গোল নিয়ে এই মৌসুমে তিনি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।