ঢাকাFriday , 19 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারফেইজের গানে টিনা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ। এই ব্যান্ডের একটি জনপ্রিয় গান ‘যখন’। গানটির কথা ও সুর করেছেন ভাবনা করিম। এবার এই গানটি নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী টিনা রাসেল। এর নতুন সংগীতায়োজন করেছেন সচি শামস্। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।
গানের কথার মতোই সিলেটের সবুজ প্রকৃতির মাঝে এর দৃশ্যধারণ করা হয়। গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। যতোটা গাইতে পেরেছি, তার বিচার শ্রোতা করবেন। সিলেটের নয়নাভিরাম প্রকৃতিঘেরা একটি রিসোর্টে গানের ভিডিও’র দৃশ্যধারণ করেছি। কেননা গানের জন্য এমন একটি পরিবেশ খুব দরকার ছিল।’
এর আগেও বেশ ক’টি কভার গানে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী। এরমধ্যে উল্লেখযোগ্য তরুণ মুন্সীর ‘চলে যদি যাবি স্বার্থপর’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘খোলা আকাশ’ প্রভৃতি। মাঝে প্রকাশ পায় টিনা রাসেলের গাওয়া ‘তুমি কাছে থেকেও দূরে’ শিরোনামের মৌলিক গান। সবক’টি গান অবমুক্ত করা হয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানগুলোর ভিডিও নির্মাণ করেছে ‘জুটি’ প্রোডাকশন।
মৌলিক গানের পাশাপাশি নিয়মিত কাভার গান তিনি করবেন। এজন্য মূল শিল্পীর অনুমতি নিয়ে সুর ও কথা ঠিক রেখে কাজটি করতে চান তিনি।প্রিয় গানের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান টিনা।