ঢাকাFriday , 19 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা সিরিজ সহজ হবে না : মাশরাফি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল শনিবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। মাশরাফি জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজ সহজ হবে না। দুই দলই সমতায় থাকবে।
মাশরাফি বলেন, ‘সিরিজটা আসলে কারো জন্যই সহজ হবে না। দুই দলই সমতায় থাকবে। যেহেতু শ্রীলঙ্কা ঘরের মাঠে খেলছে এবং ঘরের মাঠে তারা বরাবরই ভালো খেলে। তাদের যে দলটা আছে সেটাও অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। তারাও বেশ ব্যালেন্সে আসছে। বিশ্বকাপে তাদেরও কিন্তু ভালো স্মৃতি আছে। ইংল্যান্ডকে হারিয়েছে। কিছু ম্যাচ ওরা খুব ভালো খেলেছে।’
‘নিদাহাস ট্রফির পর দুটি দলের ম্যাচে বেশ উত্তেজনা কাজ করে। এটাও কিন্তু কাউন্ট হয়। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কারো জন্যই সহজ জবে না। তিনটা ম্যাচেই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’