ঢাকাFriday , 19 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করল আইসিসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বোর্ডের ওপর সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত কয়েকমাস ধরেই চলছে জিম্বাবুয়ে ক্রিকেটে টালমাটাল অবস্থা। অবশেষে জিম্বাবুয়ের রাজনৈতিক প্রেক্ষাপটের বলি হলো দেশটির ক্রিকেট। সাম্প্রতিক কিছু কারণে লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বার্ষিক সভায় জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার ঘোষণা করেছে আইসিসি। সভায় সর্বসম্মতি ক্রমে স্থগিত করা হয়েছে টেস্ট খেলুড়ে এ দেশটির সদস্য পদ।
চলতি সপ্তাহে কয়েক দফা বৈঠকের পর জিম্বাবুয়ে বোর্ডকে শুধু বহিষ্কারই নয়, বন্ধ করে দেয়া হয়েছে আর্থিক সহযোগিতাও। যে কারণে আইসিসির কোনও ইভেন্টে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে, এবং অক্টোবরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার নিয়েও বিপদে পড়েছে জিম্বাবুয়ে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে প্রতিবছর ৯মিলিয়ন ডলার পেয়ে থাকলেও দুর্নীতির কারণে আলোর মুখ দেখছে না জিম্বাবুয়ে ক্রিকেট। এর আগে আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে আদেশ দেয়, তারা যেন স্বাধীন ও গণতান্ত্রিক ভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচন সম্পন্ন করে। আর এতে ব্যর্থ হয় জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের বহিষ্কার নিয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা সদস্য পদ বাতিল করার ব্যাপারটিকে হালকাভাবে নিচ্ছি না। আমরা চাই খেলাধুলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং আমরা এটি মানতে পারব না। আইসিসি চায় জিম্বাবুয়ের ক্রিকেট আগের জায়গায় ফিরুক, তাতে অবশ্যই আমাদের নিয়ম মেনে চলতে হবে ‘
উল্লেখ্য, গত ২২ জুন জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয় দুর্নীতির অভিযোগ এনে সেদেশের ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিল। এরপর আইসিসি জানায়, তাদের পরবর্তী সভায় ক্রিকেট বোর্ডের ওপর এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করায় জিম্বাবুয়ে ক্রিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।