ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপার আগে পিএসজি ছাড়ার কথা জানিয়েছিলেন নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দেশের হয়ে এবার কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে পারেননি নেইমার। তাকে ছাড়াই ঘরের মাঠে মর্যাদার কোপা আমেরিকা শিরোপা জিতেছে সেলেসাওরা। নিজেদের আঙিনায় সতীর্থদের শিরোপার উদযাপন দর্শক হিসেবে দেখেছেন নেইমার।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন এখন চারদিকে। ২২২ মিলিয়ন ইউরোর তারকাকে নাকি নিতে চায় তার প্রাক্তন ক্লাব বার্সেলোনা। গুঞ্জন চলছে নেইমার নিজেও পিএসজি ছাড়তে চাইছেন। ব্রাজিলে কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগেই নাকি তার প্যারিস ছাড়ার কথা জেনেছিলেন কোচ থমাস টুখেল। সম্প্রতি এক সাক্ষাতকারে নেইমারকে নিয়ে এমন কথা বলেছেন পিএসজি কোচ।
‘কোপা আমেরিকা শুরুর আগেই তার (নেইমার) ক্লাব ছাড়ার খবর জেনেছিলাম। তার ক্লাব ছাড়ার বিষয়টা এখন আমাদের কাছে পরিষ্কার। এ নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা একত্রে কাজ করছি। তবে নেইমারের ব্যাপারটা এখন শুধু তার এবং ক্লাবের বিষয়।’
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ক্লাবটিতে গিয়ে চোট আর বিতর্কের সঙ্গে যুদ্ধ করে নিজেকে খুব একটা মেলে ধরতে পারছেন না ব্রাজিলিয়ান এ সেনশন। তার এক সময়ের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের আগ্রহ থাকায় তার আবারো বার্সায় ফেরা নিয়ে গুঞ্জন চলছে।