ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবার সারা দেশে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী।
এবার সাধারণ আট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭ দশমিক ০৫ , দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৭৮ ও রাজশাহী বোর্ডে ৭৬ দশমিক ৩৮ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৪৩ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।
বুধবার সকাল ১০টার দিকে সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।
আজ বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। তবে পরীক্ষার্থীরা দুপুর ১টা থেকে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboard.gov.bd থেকে ফল জানতে পারবেন।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯।