ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো ‘লেডি কিলার’ তিশা

Link Copied!

বিনোদন ডেস্ক: তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্। গত ঈদুল ফিতরে নির্মাণ করেছিলেন ‘লেডি কিলার’ নামে একক নাটক।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। প্রচারের পর নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।
ঈদুল আজহা উপলক্ষে এবার নির্মিত হলো নাটকটির সিক্যুয়েল। গত ১৩ ও ১৪ জুলাই নগীরর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এবারো নাম ভূমিকায় দেখা যাবে তিশাকে। থাকছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানও।
‘লেডি কিলার’ নাটকটি যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে সিক্যুয়েলটির গল্প শুরু হবে। সমাজের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে তিশাকে লড়তে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা বান্নাহ্।
এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সিয়াম নাসির, জেরিন খান রত্না, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে নাটকটি প্রচার হবে।