ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি ও সমমানের ফল বুধবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে।
বুধবার বেলা ১টায় স্ব স্ব কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, আগামীকাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে রেজাল্ট শিট ডাউনলোডের প্রক্রিয়া কেন্দ্রের কর্মকর্তাদের জানিয়েছে ঢাকা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।