ঢাকাMonday , 15 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের কাছ থেকে কী উপহার পেলেন আল্লু অর্জুন?

Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি।
সম্প্রতি তার তিন বছর বয়সি কন্যা আরহার কাছ থেকে উপহার পেয়েছেন আল্লু অর্জুন। এ উপহার পেয়ে রীতিমতো অভিভূত তিনি।
এ অভিনেতা তার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। এতে দেখা যায়, আরহা তাকে ফুলসহ একটি পট দিচ্ছে। ছবিটির ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন, ‘ফুলসহ হাতে তৈরি পট উপহার দিয়েছে আমার সুইটহার্ট।’ একই ছবি আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও শেয়ার করেছেন।
২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল্লু। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান আয়ান। ২০১৬ সালে জন্মগ্রহণ করে আরহা।
আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘না পেরু সুরিয়া’। ২০১৮ সালের ৪ মে মুক্তি পায় এটি। একজন সৈনিকের গল্পকে কেন্দ্র করে তৈরি হয় এ সিনেমার কাহিনি।
এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘এএ১৯’। বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত আল্লু অর্জুন। এতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত সিনেমাটি ২০২০ সালে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া আরো দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।