ঢাকাSunday , 14 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেফারের ‘ডার্টি ট্রিকস’

Link Copied!

বিনোদন ডেস্ক: নতুন মিউজিক ভিডিও প্রকাশ করলেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ডার্টি ট্রিকস’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
২০১৭ সালে প্রকাশিত হয় জেফারের প্রথম অ্যালবাম ‘আনকেইজড’। এই অ্যালবাম থেকে গানটি নিয়েছেন তিনি। যৌথভাবে গানটির কথা লিখেছেন মোহন শরীফ, নাগিব হক এবং জেফার রহমান।
ফ্লাইবট স্টুডিওসের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওটির প্রমোশনাল পার্টনার স্টার সিনেপ্লেক্স। জেফার রহমানের তৃতীয় মিউজিক ভিডিও এটি। এর আগে ‘জাজ’ এবং ‘সামবডি’ শিরোনামে দু’টি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওগুলো দারুণ সাড়া ফেলেছিল।
বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে জনপ্রিয়তা অর্জন করেন জেফার। কাভারের পাশাপাশি মাঝে মধ্যে গেয়েছেন নিজের গানও। চলচ্চিত্রেও নিজের সংগীত প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘সেনাপতি’ সিনেমায় গেয়েছেন ইংরেজি গান।