ঢাকাSunday , 14 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরেনাকে হারিয়ে হালেপের ইতিহাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এর আগে কখনো উইম্বলডনের শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি সিমোনা হালেপের। প্রথম এ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শক্তিশালী সেরেনা উইলিয়ামসের বিপক্ষে তার পক্ষে বাজি ধরার লোক ছিল খুবই কম। কিন্তু আটবারের উইম্বলডন জয়ী সেরেনাকে ফাইনালে হারিয়েই ইতিহাস গড়েছেন হালেপ।
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ তারকা সেরেনা উইলিয়ামসকে এক ঘন্টারও কম সময়ে হারিয়েছেন হালেপ। শনিবার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে সেন্টার কোর্টে আধিপত্য দেখিয়ে সেরেনাকে সরাসরি সেটে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন তিনি। একপেশে ম্যাচে মাত্র ৫৬ মিনিটেই জয় তুলে নেন রোমানিয়ান এ টেনিস ললনা। এটি হালেপের প্রথম উইম্বলডন এবং সবমিলিয়ে মাত্র দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গেল বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
উইম্বলডনের ফাইনালে হারের মধ্য দিয়ে নারী এককে মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র‌্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি ছোঁয়ার অপেক্ষা বাড়ল সেরেনার। ২৪টি শিরোপা জিতেছিলেন তিনি। পুরুষ এককেও এতবার চ্যাম্পিয়ন হতে পারেননি কেউ। সেই কোর্টকে ছুঁয়ে ফেলার টানা তৃতীয় সুযোগ হারালেন ২৩টি গ্ল্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা।
গতবছর উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরেছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। এরপর বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেও হতাশ হতে হয় তাকে। ফাইনালে হেরে যান জাপানের নাওমি ওসাকার কাছে। এবার সেরেনাকে পরাস্ত করলেন হালেপ।
মার্কিন টেনিস ললনা সেরেনার বিপক্ষে শিরোপা জিতে উচ্ছ্বসিত হালেপ বলেন, ‘এটা আমার সেরা ম্যাচ ছিল। আমি জানতাম আমাকে প্রতিটি বলেই আক্রমণাত্মক খেলতে হবে কেননা সেরেনা খুবই শক্তিশালী। সে জানে প্রতিটি মুহূর্তকে কিভাবে ম্যানেজ করতে হয়। তার বিপক্ষে ভালো করতে পেরে আমি খুব আনন্দিত।’