বিনোদন ডেস্ক : ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’খ্যাত রোদেলা রঙ্গন হৃদ্য। ২০০৮ সালে মাত্র পাঁচ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করেন তিনি।
পরবর্তী সময়ে ‘মেঘকন্যা’ চলচ্চিত্রে অভিনয় করেন এই উঠতি মডেল ও গায়িকা। তবে খুব একটা সাড়া ফেলতে পারেননি। আবারো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন হৃদ্য। ‘আদম’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা ইয়াশ রোহান এবং তরুণ অভিনেতা আফফান মিতুল। এতে ঐশীর ছোট বোনের চরিত্রে দেখা যাবে হৃদ্যকে।
‘আদম’ সিনেমাটি নির্মাণ করছেন আবু তাওহীদ হিরণ।

