ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাদালকে হারিয়ে ফাইনালে ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উইম্বলডন ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। শিরোপা নির্ধারণী মঞ্চে উঠতে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়েছেন সুইস এ তারকা। শুক্রবার রাতে স্প্যানিশ তারকাকে হারিয়ে ফাইনালে আরেক চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের সঙ্গী হয়েছেন ফেড-এক্স।
শেষ চারের মঞ্চে নাদালকে ৭-৬ (৭-৩), ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেদেরার। রোববার ফাইনালে ৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচের মুখোমুখি হবেন ৩৭ বছর বয়সি ফেদেরার।
ছেলেদের এককে উইম্বলডনে রেকর্ড আটটি শিরোপা জিতেছেন ফেদেরার। রোববারের ফাইনালে জোকোভিচকে হারাতে পারলে উইম্বলডনে মেয়েদের এককে সর্বোচ্চ শিরোপাধারী মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড স্পর্শ করবেন রজার।
অন্যদিকে শুক্রবার দিনের প্রথম সেমিতে স্প্যানিশ তারকা রবের্তো বাতিস্তাকে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ১৫টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ। ফাইনালে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে ফেদেরারকে।