ঢাকাThursday , 11 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউবি’র স্নাতক পরীক্ষা শুক্রবার শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ ও বিএসএস) ২০১৮ সালের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।
বাউরি’র রেজিস্ট্রার ও তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, দেশের বিভিন্ন কলেজে ২৭৩টি পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় মোট ৩ লাখ ৭৭ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। এ পরীক্ষা শুধু শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর পরীক্ষা শেষ হবে।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।