ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবাং-থ্রি নিয়ে সোনাক্ষীর বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দাবাং-থ্রি। এতে সালমানের সঙ্গে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা।
দাবাং-থ্রি সিনেমা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন সোনাক্ষী। তিনি বলেন, সিনেমাটিকে তো একটু আলাদা হতেই হবে। তা না হলে একই সিনেমা আমরা কেন আবার তৈরি করব? এটি সম্পূর্ণ আলাদা। দাবাং সিনেমার সবচেয়ে বড় বিষয় আমরা এতে দর্শকের জন্য ভিন্ন কিছু রাখার চেষ্টা করি। অবশ্যই এই কারণে চুলবুল, রাজ্জো, মাক্ষীসহ সবাইকে দর্শক অনেক পছন্দ করেন। চরিত্রগুলো সব একই থাকে শুধু তাদের সঙ্গে যা ঘটছে তা পরিবর্তন হয়।
খুব শিগগির মুম্বাইয়ে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে। সিনেমায় অতীতের দৃশ্যে সালমানকে দেখা যাবে—যখন চুলবুল পুলিশ হননি। দৃশ্যটিতে তাকে একটু কম বয়সের লুকে দেখানো হবে। সিনেমায় তার এই চরিত্রের জন্য প্রায় সাত কেজি ওজন কমিয়েছেন সালমান খান।
এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, সিনেমায় অতীতের ঘটনা দেখা যাবে। তবে বাকিগুলো গোপন রাখছি। এ নিয়ে আর কোনো তথ্য দিব না। হ্যাঁ, এটিকে প্রিক্যুয়েলও বলা যেতে পারে। হ্যাঁ, সালমান কঠোর পরিশ্রম করছেন এবং এটা খুবই অনুপ্রেরণাদায়ক।
দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে কন্নড় সিনেমার অভিনেতা সুদীপকে।