ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লা লিগায় বার্সার প্রথম ম্যাচ ১৬ আগস্ট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলবে বার্সেলোনা। স্যান ম্যামসে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে অ্যাথলেটিক ক্লাব।
২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট শুক্রবার। স্প্যানিশ গনমাধ্যম এল পার্দিদাজোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
একই দিনে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে গেটাফের বিপক্ষে। লা লিগা সভাপতি জাভিয়ের তাবেজের আশা উদ্বোধনী সপ্তাহে শুক্রবারে একটি, শনি ও রোববারে চারটি এবং সোমবারে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো নতুন মৌসুমের সময়সূচি প্রকাশ করেনি লা লিগা কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সময় সূচি প্রকাশ করবে লা লিগা।