ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহিকে নিয়ে নিজ শহরে যাচ্ছেন সাইমন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। তার ছোটবেলা কেটেছে কিশোরগঞ্জ শহরে। চলচ্চিত্রে পা রাখার পর থেকে তিনি ঢাকায় বাস করছেন। আগামী ১৬ জুলাই নিজ শহরে যাচ্ছেন তিনি। তবে এবার সঙ্গে নিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। সেখানে দুজন সপ্তাহখানেক থাকবেন বলেও জানা যায়।
‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ের প্রয়োজনে কিশোরগঞ্জ যাচ্ছেন সাইমন-মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এ প্রসঙ্গে মানিক বলেন, ‘আগামী ১৫ জুলাই থেকে কিশোরগঞ্জের নিকলী এলাকায় ‘আনন্দ অশ্রু’ সিনেমার দুটি গানের শুটিং করা হবে। এতে সাইমন, মাহি, আলীরাজসহ অনেকে অংশ নিবেন। গানের শুটিং হলেই পুরো সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। আশা করছি চলতি বছর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারবো।’
সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। একই নামের হলেও এই সিনেমার গল্পে ভিন্নতা রয়েছে। গত বছরের শুরুর দিকে সিনেমার শুটিং শুরু করা হয়েছিল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি ও জয় চৌধুরী। এছাড়াও রয়েছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।
এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি।সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।