স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালের আগে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় এ গনমাধ্যমে অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান করে রোহিত শর্মা জায়গা করে নিলেও ঠাঁই হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।
এবারের আসরে শিরোপা প্রত্যাশী দল ভারতে রোহিত ছাড়াও জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ। পাকিস্তান থেকেও আছেন দুজন, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের আছেন দুজন, উইলিয়ামসন ও ফার্গুসন।
এই দলের নেতৃত্বে রাখা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। একমাত্র সাকিব আল হাসান বল ঘোরাতে পারেন। তিনি অবশ্য অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া দল সাজিয়েছে যেভাবে :
ওপেনার: রোহিত শর্মা (ভারত) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
তিন: বাবর আজম (পাকিস্তান)
চার: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
পাঁচ: সাকিব আল হাসান (বাংলাদেশ)
ছয়: বেন স্টোকস (ইংল্যান্ড)
সাত: অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)
আট: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
নয়: লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)
দশ: জসপ্রিত বুমরাহ (ভারত)
এগারো: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)

