ঢাকাTuesday , 9 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজউকের প্রশ্নপত্রে ‘সেফুদা’ ভাইরাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: এবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ইসলাম শিক্ষা প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারকে (সেফুদা) উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। যে প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এ প্রশ্নপত্র দিয়েই সোমবার (৮ জুলাই) পরীক্ষা নেয়া হয় বলে জানা গেছে। তবে, বিষয়টি ভুলক্রমে হয়েছে। এটি খতিয়ে দেখা হবে বলে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজউক স্কুলের প্রশ্নপত্রে সেফাত উল্লাহকে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। ফলে, প্রশ্নটি কারো কাছে হাসির বিষয়, আবার কারো কাছে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রশ্নপত্র তৈরি করার জন্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে।
প্রশ্নে উল্লেখ করা হয়, তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন- ‘মদ খাবি, মানুষ হবি, আমি আরো এক গ্লাস খাইলাম’। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বলেন, ‘তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম এবং সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হত, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান ব্যক্তি’।
প্রশ্নপত্রে উদ্দীপকের আলোকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক ৪টি প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো হলো- ‘আকাইদ কী?, ‘ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?’।‘বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো’।
আর ‘অদ্ভুত এক ধরনের মানুষ, সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন কুরূচিপূর্ণ মন্তব্য করেন। ভার্চুয়াল জগতে লাইভে এসে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তার কিছু বিশেষ ডায়ালগ তরুণ প্রজন্মের অনেক ছেলে-মেয়েদের কাছে জনপ্রিয় (বিতর্কিত) হয়। এসব ডায়ালগের মধ্যে উল্লেখযোগ্য হলো- মদ খা, মানুষ হ, কী হিংসে হয়?, আমার মতো হতে চাও ইত্যাদি। তরুণদের উদ্দেশ্যে দেয়া সেফুদার বক্তব্যটি কিসের শামিল? এর ফলাফল বিশ্লেষণ করো’।
এ বিষয়ে জানতে চাইলে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম বলেন, ‘হয়তো এটি ভুল বসত হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে’।