ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দ-মাধুরীর নাচের ভিডিও ভাইরাল

Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড সিনেমা ‘রাজাবাবু’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির ‘মেরা দিল না তোড়ো’ গানটি সেই সময় দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটিতে কারিশমা কাপুরের সঙ্গে দেখা যায় গোবিন্দকে।
দীর্ঘ ২৫ বছর পর সেই গানের সঙ্গে পারফর্ম করলেন গোবিন্দ। তবে এবার কারিশমা নন সঙ্গী ছিলেন মাধুরী দীক্ষিত। একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে গানটির সঙ্গে নেচে উপস্থিত দর্শকদের মাত করেন এই জুটি। মাইক্রোব্লগিং সাইট টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যা পরবর্তী সময়ে ভাইরাল হয়ে যায়।
১৯৮৪ সালে ‘আবোধ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাধুরী দীক্ষিতের। ঠিক তার দুই বছর পর বলিউডে পা রাখেন গোবিন্দ। তার প্রথম সিনেমা ‘ইলজাম’। পরবর্তী সময়ে ‘পাপ কা আন্ত’, ‘মহা সংগ্রাম’, ‘ইজ্জতদার’ প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নব্বই দশকের এই সফল জুটি।

https://www.instagram.com/p/BzfqkhQB66A/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again