ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে ক্যাটরিনার পরিকল্পনা কী?

Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। আগামী ১৬ জুলাই এ অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ এই দিন নিয়ে কী পরিকল্পনা করছেন তিনি— সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে ক্যাটরিনা কাইফ বলেন, খুব সম্ভবত, কয়েকজন বন্ধু ও আমার বোনদের নিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে বের হবো। কয়েকদিনের ছুটি নিব এবং সুন্দর কোনো স্থানে গিয়ে নিজে নিজে তা উপভোগ করব
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভারত। তার আগে জিরো সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। দুটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আরো একটি সিনেমায়, অন্য একটি চরিত্রে অভিনয় করতে চাই, যেটিতে আমি ভারত ও জিরো সিনেমার পর্যায়ে পারফরম্যান্স করতে পারব।
ক্যাটরিনার পরবর্তী সিনেমা সূর্যবংশী। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটিতে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত মোহরা (১৯৯৪) সিনেমার ‘টিপ টিপ বারসা পানি’ গানের নতুন একটি সংস্করণ দেখা যাবে। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।