ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওজন বাড়াচ্ছেন অনন্যা

Link Copied!

বিনোদন ডেস্ক: স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাখ্যাত অভিনেত্রী অনন্যা পান্ডে। তার পরবর্তী সিনেমা পতি, পত্নী অউর ওহ। সিনেমাটির জন্য ওজন বাড়াচ্ছেন এ অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অনন্যার বয়স তুলনামূলক বেশি দেখাতে হবে। এ জন্য পাঁচ কেজি ওজন বাড়াতে হচ্ছে তাকে। আগামী ১১ জুলাই থেকে লাখনৌতে সিনেমাটির শুটিং শুরু হবে। দীর্ঘ দুই মাসের এই শিডিউলের জন্য আগামী ১০ জুলাই লাখনৌর উদ্দেশ্যে রওনা হবে শুটিং টিম।
এ প্রসঙ্গে অনন্যা বলেন, আমার সংগ্রামটা ভিন্ন ধরনের কারণ ওজন বাড়ানো খুব কঠিন। আমি প্রতি দুই ঘণ্টায় একবার করে খাচ্ছি। আমাকে সঠিক উপায়ে ওজন বাড়াতে হবে এজন্য প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি। তাই যা মন চায় খাচ্ছি তা কিন্তু না।
পতি, পত্নী অউর ওহ ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের একটি সিনেমার রিমেক। প্রথম সিনেমাটিতে অভিনয় করেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রনজীতা কৌর। রিমেক সিনেমাটি পরিচালনা করছেন মুদাসসির আজিজ। অনন্যা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এদিকে অভিনয়ে নাম লেখানোর আগে শাহরুখ খান অভিনীত রইস সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন অনন্যা পান্ডে। চলতি বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার সিক্যুয়েল এটি। বক্স অফিসে সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান অনন্যা।