ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা যুক্তরাষ্ট্রের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মেয়েদের বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জিতেছে তারা।
ফ্রান্সের লিওঁতে রোববার আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে প্রথমার্ধে দুই দলই চেষ্টা করে গেছে খুব। তবে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
বিরতির পর ৬০ মিনিটে ডি বক্সে অ্যালেক্স মরগানকে ফাউল করে বসেন ডাচ ডিফেন্ডার ফন ডে গ্রাট। ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন অধিনায়ক মেগান রাপিনো।
মেয়েদের বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় রাপিনো (৩৪ বছর ২ দিন)। ফাইনালে পেনাল্টি থেকে গোল করা প্রথম খেলোয়াড়ও তিনিই।
৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিরোপা নিশ্চিত করে ফেলেন রোজ লাভেল। বাকি সময়ে আর পেরে ওঠেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
মেয়েদের বিশ্বকাপে এটি যুক্তরাষ্ট্রের টানা দ্বাদশ জয়। যা মেয়ে কিংবা ছেলেদের বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা।
এর আগে ১৯৯১, ১৯৯৯ ও ২০১৫ সালে মেয়েদের বিশ্বকাপে শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্র। দুবারের বেশি শিরোপা জিততে পারেনি আর কোনো দলই।