ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন ব্রেকআপ করলেন স্বারা?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। চিত্রনাট্যকার হিমাংশু শর্মার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন। সম্প্রতি ব্রেকআপ করেছেন তারা। কিন্তু হঠাৎ কেন সম্পর্কের ইতি টানলেন তা নিয়ে বলিপাড়ায় চলছে জল্পনা-কল্পনা।
এদিকে স্পটবয় তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে নিয়ে মতের মিল না হওয়াতেই সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি। হিমাংশুকে বিয়ের কথা বলেন স্বারা। কিন্তু হিমাংশু নাকি জানান, এ মুহূর্তে তার বিয়ের পরিকল্পনা নেই। বিষয়টি মেনে নিতে পারেননি স্বারা। এরপরই তারা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন।
তানু ওয়েডস মানু সিনেমার শুটিং সেটে স্বারা ও হিমাংশুর বন্ধুত্ব শুরু হয়। রানাঝানা সিনেমার শুটিংয়ের সময় থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন তারা। এছাড়া বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতেন এ জুটি।