ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেমিতে অনিশ্চিত খাজা, স্টয়নিস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। ওই হারের ফল সেমিফাইনালে প্রভাব না ফেললেও দলটির দুই খেলোয়াড়ের চোটে বেকায়দায় অসি শিবির। উসমান খাজা ও মার্কাস স্টয়নিস চোট পাওয়ায় তাদের সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হ্যামস্ট্রিংয়ে চোটের পর কিছুটা অস্বস্তিতে রয়েছেন খাজা। আজ রোববার স্ক্যান করানোর কথা রয়েছে। স্ক্যানের রিপোর্ট দেখে তার চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
খাজার চোট নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ গতকাল বলেন, ‘এটা খাজার জন্য আদর্শ নয়। আমরা আগামীকাল তার (আজ) স্ক্যান করাবো। স্ক্যানের পর দলে পরিবর্তনের দরকার হলে সেটা করবো। তবে পূর্ণ রিপোর্ট আসা পর্যন্ত আপনি এ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না। তার জন্য এটা ভালো মনে হচ্ছে না। আগেও কয়েকবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। খাজা মনে করেন এই চোট আগেরগুলোর মতোই ।‘
খাজার সঙ্গে সাইট স্ট্রেইনের চোটে ভুগছেন মার্কাস স্টয়নিস। সেমিফাইনালের আগে তার বিকল্প নেওয়ার আগে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া। ফিটনেস ঠিক থাকলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকেও হারাতে চাইবে না অসি শিবির।