ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যাকগ্রার রেকর্ড ছুঁলেন স্টার্ক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিজের প্রথম সাত ওভারে কোনো উইকেট পাননি। তবে শেষ দুই ওভারে নিলেন দুই উইকেট। মিচেল স্টার্ক তাতে বিশ্বকাপের এক আসরে গ্লেন ম্যাকগ্রার সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন।
২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাকগ্রা। স্টার্ক শনিবার ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছুঁয়ে ফেললেন পূর্বসূরিকে।
ওল্ড ট্র্যাফোর্ডে তিন ওভারের প্রথম স্পেলে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন স্টার্ক। উইকেটের দেখা পাননি ইনিংসের ৪৬ ওভার পেরিয়ে গেলেও।
পরের ওভারে জেপি ডুমিনিকে ফিরিয়ে স্টার্ক পান প্রথম উইকেট। অস্ট্রেলিয়া উইকেটটা পায় অবশ্য রিভিউ নিয়ে। নিজের পরের ওভারে শেষের আগের বলে ডুয়ান প্রিটোরিয়াসকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন ম্যাকগ্রাকে।
১২ বছর আগে ম্যাকগ্রা ২৬ উইকেট নিয়েছিলেন ১১ ইনিংসে। সেখানে স্টার্ক ২৬ উইকেট নিলেন মাত্র আট ইনিংসে!
এবার অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা নিশ্চিত। ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার আরো একটি সুযোগ তাই নিশ্চিতভাবেই পাচ্ছেন স্টার্ক।
গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্টার্ক এবার পাঁচ উইকেট পেয়েছেন দুবার। গতবার পেয়েছিলেন একবার। বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেই আর কারও।