ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে হরতালের পক্ষে সড়ক অবরোধ

Link Copied!

সাভার সংবাদদাতা: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রোববার সকাল ১০ টায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এই অবরোধ কর্মসূচীতে যোগ দেন।
এ সময় তারা সংক্ষিপ্ত মিছিল ও পরে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধিসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানান।
এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ভোর থেকে এই মহাসড়কে গণপরিবহন চলতে দেখা গেছে। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের সংখ্যাও বাড়তে থাকে।