ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কপিল দেব রূপে রণবীর

Link Copied!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। আজ শনিবার এ অভিনেতার ৩৪তম জন্মদিন। বিশেষ এই দিনে ’৮৩ সিনেমায় তার লুক কেমন তা প্রকাশ করেছেন তিনি।
সিনেমাটির গল্প তৈরি হয়েছে ১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে। এতে সেই সময় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে।
আজ মাইক্রোব্লগিং সাইট টুইটারে কপিল দেব রূপে একটি ছবি পোস্ট করেন রণবীর সিং। এতে দেখা যায়, সাদা ক্রিকেটের পোশাক পরে বল ঘোরাচ্ছেন তিনি। ছবিতে কপিল দেবের লুকটি ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন এ অভিনেতা। ছবির ক্যাপশনে রণবীর সিং লিখেছেন, আমার বিশেষ দিনে আপনাদের সামনে হরিয়ানা হারিকেন কপিল দেবকে হাজির করলাম।
এর আগে তার চরিত্রটির প্রস্তুতির জন্য দিল্লিতে কপিল দেবের বাড়িতে ছিলেন রণবীর সিং। এছাড়া ধর্মশালায় ক্রিকেটের প্রশিক্ষণও নিয়েছেন। সেই সময় কপিল দেবের প্রশংসা করে এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, প্রথম দেখাতেই তার যে দুটি বিষয় আপনার মনে ধরবে তা হলো— প্রতিশ্রুতি ও আবেগ। তিনি একটি বিষয় শুরু করলে, যতক্ষণ না এর উপর দক্ষ হচ্ছেন ততক্ষণ বারবার তা করতেই থাকেন, যতক্ষণ না অন্য কারো পছন্দ হচ্ছে। শুধু পছন্দ হলেই হবে না, অসাধারণ হতে হবে।
’৮৩ সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। এতে কপিল দেবের স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— তাহির রাজ বাসিন, অমৃতা পুরি, সাকিব সেলিম প্রমুখ। আগামী ১০ এপ্রিল সিনেমাটি ‍মুক্তির কথা রয়েছে।