ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত বছরের বিরতি ভাঙছেন তারা

Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
অন্যদিকে তামিল সিনেমার সফল চিত্রনাট্যকার ও পরিচালক সেলভারাঘব। ধানুশকে নিয়ে তিনি ‘কাদাল কোনডেইন’ (২০০৩), ‘পুদুপেত্তাই’ (২০০৬), ‘মায়াকম এনা’ (২০১১ ) সিনেমাগুলো নির্মাণ করেছেন। তবে মাঝে প্রায় সাড়ে সাত বছর কেটে গেলেও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি ধানুশ-সেলভারাঘবকে।
বিরতি ভেঙে আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেলভারাঘবের নাম ঠিক না হওয়া পরবর্তী সিনেমায় অভিনয় করবেন ধানুশ। এখন চিত্রনাট্যর কাজ করছেন এই পরিচালক। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে।
এছাড়া বিষয়টি নিশ্চিত করে অন্য একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ধানুশ বলেন, ‘হ্যাঁ, সেলভারাঘবের পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করব।’
ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারি টু’। বর্তমানে ‘আসুরন’ ছাড়াও তামিল ভাষার আরো একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা।