ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির নিষেধাজ্ঞার মুখে জিম্বাবুয়ে ক্রিকেট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে পড়তে যাচ্ছে।
গেল মাসে সরকারের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন গোটা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাতিল করে। এরপর তারা একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে। যেটা আইসিসির নিয়মের পরিপন্থি।
জিম্বাবুয়ে ক্রিকেটের এমন টালমাটাল অবস্থায় বিশ্বকাপ শেষ হওয়ার পর লন্ডনে আইসিসির কনফারেন্সে কে দেশটির বোর্ডের প্রতিনিধিত্ব করবেন সেটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আইসিসি নিষিদ্ধ করতে পারে জিম্বাবুয়ে ক্রিকেটকে।
পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে জিম্বাবুয়ে আইসিসির কাছ থেকে বছরে ৯ মিলিয়ন পাউন্ড পায়। কিন্তু তারা অর্থনৈতিক সমস্যার দুষ্টচক্র থেকে বের হতেই পারছে না।গেল সপ্তাহে জিম্বাবুয়ে আর্থিক সমস্যার কথা জানিয়ে শেষ মুহূর্তে তাদের নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর বাতিল করে।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ে যদি নিষিদ্ধ হয় তাহলে তাদের পুরুষ ও নারী ক্রিকেট দল আগস্ট ও অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে বাছাইপর্ব খেলবে সেটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। জিম্বাবুয়ে সরকারের হস্তক্ষেপ ও আইসিসি নিয়মের দ্বন্দ্বের কারণে ঝামেলা হতে পারে।
যদিও আইসিসি কোনো দেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলেও তাদের খেলোয়াড়দের খেলার সূচিতে কোনো পরিবর্তন আনে না। কারণ, বোর্ডের প্রশাসনিক সমস্যার কারণে খেলোয়াড়রা ভুগতে পারে না। সেক্ষেত্রে হয়তো জিম্বাবুয়ে নারী ও পুরুষ ক্রিকেট দল নির্ধারিত সূচি অনুযায়ী বাছাইপর্বে খেলতে পারবে। নিষেধাজ্ঞা চলাকালিন জিম্বাবুয়ে বোর্ড কোনো অনুদান কিংবা আর্থিক সহায়তা আইসিসির কাছ থেকে পাবে না।
তবে তাদের ক্রিকেটের নির্ধারিত সূচি আইসিসি আর্থিক সহায়তায় চলবে।