ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদায় বললেন শোয়েব মালিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিশ্বকাপ খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন, গতকাল লর্ডসে বাংলাদেশের বিপক্ষে চলতি বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর এল আনুষ্ঠানিক ঘোষনা। তবে একদিনের ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে ২৮৭ টি ওডিআই খেলে ৭৫৩৪ রান করার পাশাপাশি বল হাতে ১৫৮ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছিল না, চলতি বিশ্বকাপেও মাঠে নেমছেন মাত্র ৩ বার।
পরিবারের সাথে বেশি সময় কাটানো আর টি-টোয়েন্টির দিকে বাড়তি মনোযোগ দেওয়াই এখন তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। “যেমনটা আমি আগেও জানিয়েছিলাম, আমি বিশ্বকাপ শেষেই অবসর নিচ্ছি। আজকে আমার শেষ ম্যাচ ছিল এবং আমি একদিনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। কয়েক বছর থেকেই আমার পরিকল্পনা ছিল বিশ্বকাপ থেকে অবসর নেয়া। যে ফরম্যাটকে আমি অনেক বেশি পছন্দ করতাম সে ফরম্যাট ছেড়ে দিতে খারাপ লাগছে তবে এই ভেবে আমি খুশি যে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারব। এর ফলে আমি টি-টোয়েন্টিতেও আরো বেশি মনোযোগ দিতে পারব”।
“আমার এই ২০ বছরের পথচলায় যারা আমাকে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার টিমমেট যাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, সব কোচ যাদের অধীনে খেলেছি, আমার বন্ধুবান্ধব, পরিবার, গণমাধ্যম, স্পন্সর, ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রীড়া বোর্ড আর সবচেয়ে মুল্যবান আমার ভক্তবৃন্দ, আমি সবাইকে ভালোবাসি, ধন্যবাদ সবাইকে”- বলেন শোয়েব মালিক।