ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার কোচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ব্যর্থতার পরও বর্তমান কোচ লিওনেল স্কালোনির উপরই ভরসা রাখছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি নিজেই। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।
“আমি তাপিয়া’র (ফুটবল ফেডারেশনের সভাপতি) সাথে কথা বলেছি, আমি আমার চুক্তি শেষ হওয়া পর্যন্ত(৩০ ডিসেম্বর) দায়িত্বে থাকছি। এরপর কি হবে এ নিয়ে কোন কথা হয়নি। এখন আমার হাতে ছয়টি ম্যাচ আছে। এগুলো শেষ হওয়ার পর বোর্ড ভবিষ্যত নিয়ে ভাববে”।
এছাড়া ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বাজে রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন- “যত সময় যাচ্ছে আমাদের মনে হচ্ছে ওরা আমাদের থেকে কিছু নিয়ে গেছে। আমরা আঘাত পেয়েছি। আমরা মনে করি, ম্যাচ আমাদের হাতেই ছিল, আমরা মাঠে যথেষ্ট ভালো খেলেছি। কিন্তু ভিএআর, রেফারি, কিছু বাজে সিদ্ধান্ত সব বদলে দিয়েছে। তবে আমি মনে করি, এখন এটা মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের সামনে তাকানো উচিত”।
উল্লেখ্য, ব্রাজিলের বিপক্ষে হারের পরপরই রেফারিদের কঠোর সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। এছাড়া গত শুক্রবার দক্ষিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
আজ রাত একটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।