ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদায় বললেন রোবেন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের উইঙ্গার আরিয়েন রোবেন আজ বৃহস্পতিবার অবসর ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে ১৯ বছরের জমকালো ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন।
অবশ্য এই মৌসুম শেষে যে অবসর নিবেন সেটা আগেই জানিয়ে রেখেছিলেন। বায়ার্নের হয়ে মৌসুমের শেষ ম্যাচে খেলে দর্শক ও সমর্থকদের কাছ থেকে বিদায় নেন। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দিলেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
অবসরের বিষয়ে রোবেন বলেন, ‘আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। এটা নিঃসন্দেহে আমার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এমন একটি সিদ্ধান্ত যেটা নিতে গিয়ে হৃদয় ও মন সংঘর্ষ করে। খেলার প্রতি ভালোবাসা ও টান আপনাকে এমন এক প্রত্যয় দিবে যে এখনো আপনি গোটা বিশ্ব দাবড়িয়ে বেড়াতে পারবেন। কিন্তু বাস্তবতা হল আপনি যেভাবে চাইবেন সেভাবে সবকিছু হবে না। আমি এখন আর ১৬ বছরের ছোকরা নই যে কিনা জানতই না ইনজুরি কী জিনিস! এখন আমি ফিট ও সুস্থ্য। যেহেতু আমি অনেক খেলার ভক্ত, ভবিষ্যতে সেগুলোতে সময় দিতে চাই। সুতরাং আমি থামছি।’
চেলসি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা ১৯ বছরের ক্যারিয়ারে ৬০৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২১০টি।
রোবেন ২০০০ সালে জিওর্জিনার হয়ে মাত্র ১৬ বছর বয়সে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ২০০২ সালে সেখান থেকে যোগ দেন পিএসভিতে। এরপর ২০০৪ সালে ১৩.১ মিলিয়ন পাউন্ডে যোগ দেন চেলসিতে। চেলসিতে তিন মৌসুম কাটান তিনি। শেষ দুই মৌসুমে জিতেন প্রিমিয়ার লিগ শিরোপা। ২০০৭ সালের আগস্টে তিনি ২৪ মিলিয়ন পাউন্ডে চেলসি ছেড়ে আসেন রিয়াল মাদ্রিদে। দুই মৌসুম খেললেও দুটিতেই জিতেন লা লিগার শিরোপা। ২০০৯ সালে তিনি রিয়াল ছেড়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন। গেল ১০ বছর তিনি এই ক্লাবেই খেলেন। বায়ার্নের হয়ে তিনি আটটি বুন্দেসলিগার শিরোপা জিতেন। ২০১৩ সালে জিতেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।